ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৮:০৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

কবে বিয়ে করছেন? যা জানালেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায়শই ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর সেশন করেন বলিউড তারকারা, যেখানে ভক্তদের নানা কৌতূহলের জবাব দেন তারা। সে রকম একটি সেশনের পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যেখানে তাদের প্রিয় নায়িকাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন করেন ভক্তরা। 


সেখানেই সোনাক্ষীর এক ভক্ত জানতে চান— কবে বিয়ে করছেন নায়িকা? তার বিয়ের পরিকল্পনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন অনেক ভক্ত।

ভারতীয় সংবাদবামাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে এক প্রতিবেদনে বলা হয়েছে— শোনা যায় যে, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করেন সোনাক্ষী। তবে এ বিষয়ে কখনই মুখ খোলেননি তিনি। 

জাহির ইকবালের সঙ্গে তার প্রেমের সম্পর্কে সোনাক্ষী বলেছিলেন, সময় হলে তিনিই প্রথম বলবেন, আপাতত নাকি প্রিন্স চার্মিংয়ের অপেক্ষায় রয়েছেন তিনি। বলিউডে একের পর এক অভিনেতা সাত পাকে বাঁধা পড়ছেন, তাই সোনাক্ষীকে নিয়েও দানা বাঁধছে প্রশ্ন। তবে যেভাবে ফ্যানের প্রশ্নের উত্তর দিলেন সোনা তা শুনে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

এক ভক্তের প্রশ্ন করেন সোনাক্ষীকে, সবাই তো বিয়ে করছে, আপনি কবে বিয়ে করবেন? উত্তরে তিনি বলেন, সবার তো কোভিড হচ্ছে তা হলে কী আমারও হওয়া উচিত। 

সোনাক্ষীর সেন্স অফ হিউমারের প্রশংসা করেছেন সবাই। খুব বুদ্ধিমত্তার সঙ্গে অবশ্য বিয়ের প্রশ্নও এড়িয়ে গেছেন তিনি। বেশ অনেক দিনই বড়পর্দায় দেখা যায়নি এ অভিনেত্রীকে। এখন কবে তিনি গাঁটছড়া বাঁধেন সেদিকেই তাকিয়ে তার ভোক্তদের।