কমলো ডিম আর রসুনের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৩ এপ্রিল ২০২৩ সোমবার
ফাইল ছবি
দিনাজপুরের হিলি বাজারে রসুনের কেজি ৬০ টাকা। গত তিনদিন আগেও কেজি ছিলো ৮০ টাকা। তিনদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমেছে। কমতে শুরু করেছে ডিমেরও দাম। ৪৪ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে।
পবিত্র মাহে রমজানে ডিম আর রসুনের দাম কম হওয়াতে খুশি ক্রেতা সাধারণ। বেশি উৎপাদন ও ভালো ফলন এবং বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমেছে, বলছেন ব্যবসায়ীরা।
সোমবার (৩ এপ্রিল) সকালে হিলি মসলা বাজার ঘুরে জানা যায়, গত তিন আগেও প্রতিকেজি রসুনের কেজি ছিলো ৮০ টাকা। আজ সেই রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এসব রসুন ব্যবসায়ীরা জেলার বিরামপুরসহ বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ৫০ টাকা দরে কিনে আনছেন।
এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম কমেছে হালিতে ৪ টাকা। ৪৪ টাকার ডিম আজ (সোমবার) বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। এক পাতা ডিম (৩০ টা) বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। ডিমের দাম কিছুটা কম হওয়াতে স্বস্তি সাধারণ ক্রেতাদের।
ডিম কিতে আসা নাজমুল হক বলেন, কয়েকদিন আগে ডিমের হালি ৪৪ টাকা কিনেছিলাম, আজ ৪০ টাকা হালি। হালিতে ৪ টাকা কমেছে।
বাজারে রসুন কিনতে আসা ফরিদুল ইসলাম বলেন, দেশি রসুন ওঠার আগে ভারতের রসুন ১০০ টাকার উপরে কিনতে হয়েছিলো। দেশি রসুন উঠে গেছে, তাই দামও অনেক কম। ৬০ টাকা কেজি দরে এক কেজি রসুন কিনলাম।
হিলি বাজারে পাইকারি রসুন ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, চলতি রমজান মাসেও রসুনের দাম কমে যাচ্ছে। বিরামপুর থেকে আমরা ৫০ টাকা কেজি দরে পাইকারি কিনে তা ৬০ কেজি দরে বিক্রি করছি। এসব কাঁচামাল শুকিয়ে গেলে ঘাটতি হয়। দেশে পেঁয়াজের পাশাপাশি রসুনেরও আবাদ বেশি করেছে কৃষক। ফলন ভালো তাই আমদানি প্রচুর, বাজারে দামও কমে যাচ্ছে। আশা করছি দাম আরও কমে যাবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








