কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ১০ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে পণ্যটির। সেই সঙ্গে কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও। বেশির ভাগ সবজির দামও ২০ থেকে ৩০ টাকা কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
শনিবার (১০ জুন) রাজধানীর কাওরানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। গত সপ্তাহে যা ৯০ থেকে ১০০ টাকা করে কিনতে হয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা করে। সেই সঙ্গে কমেছে বেশির ভাগ সবজির দামও।
বাজার করতে আসা এক ক্রেতা বলেন, আজ ৭৫ টাকা কেজিতে কিনলাম পেঁয়াজ। একই পেঁয়াজ গত সপ্তাহে কিনেছি ১০০ টাকা কেজি। বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এ ছাড়া মুরগি, সবজির দামও কমেছে কিছুটা।
আরেক ক্রেতা বলেন, বাজারে কিছুটা স্বস্তি এসেছে। সবজি, পেঁয়াজ ও ব্রয়লারের দাম কিছুটা কমেছে।
বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, করলা ৭৫ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজিতে। প্রতি কেজি পটল ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙে ৭০ টাকায় বিক্রি হচ্ছে এবং টমেটো কেজি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৭০ টাকা, মিষ্টি কুমড়া (পিস) ৫০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








