কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে রসুনের
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম, অপরদিকে দাম বেড়েছে রসুনের। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজ ৪ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ২৪ টাকায় এবং ১৫ দিনের ব্যবধানে রসুনে কেজি প্রতি ৪০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম এবং ভারত থেকে রসুন আমদানি কমার কারণে বেড়েছে রসুনের দাম। রসুনের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিজানুর রহমান বলেন, দেশের বাজারে নিত্য পণ্যের দাম অনেকটাই বেড়েছে। আমাদের মত নিম্ন আয়ের মানুষের জন্য সংসার চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার জন্য আজ একটু বেশি করে কিনলাম। তবে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণ ক্রেতাদের। কারণ সামনে রমজান মাস, কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মতো নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয়।
অন্যদিকে রসুন কিনতে আসা আসমা খাতুন বলেন, এক হাজার টাকা নিয়ে বাজারে আসছি। অর্ধেক বাজার না করতেই টাকা প্রায় শেষ। বাজারে সব জিনিসের দাম বেশি। রসুন কেজি প্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে ডিমের দামও বেশি। আমরা গরীব মানুষ কিভাবে বাঁচবো। ব্যায় আমাদের বাড়ছে তবে আয় তো আর বাড়ছে না।
হিলি বাজারের পেঁয়াজ, রসুন বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশি পেঁয়াজের সরবারহ বৃদ্ধির কারণে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। অন্যদিকে রসুনের দাম অনেকটাই বেশি। দেশি রসুন ১২০ টাকা এবং ভারতীয় রসুন ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








