করাচিতে পাঁচতলা ভবন ধসে শিশুসহ নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের করাচি শহরের গুলবাহার এলাকায় বৃহস্পতিবার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। করাচি পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ডন।
পুলিশ সার্জন ড. কারার আব্বাসি জানান, এ ঘটনায় আহতদের শহরের আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডাক্তার সালমা কাউসার জানান, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে তবে বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে এখনও সেখানে উদ্ধারকাজ চলছে। করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে, করাচির মেয়র ওয়াসিম আক্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








