ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২:৩৭:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

করোনাকে জয় করে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২২ জুন ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন বলেন, রবিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে ঢাকার বাসায় ফিরেছেন তিনি।

জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ঠাণ্ডা ও সর্দিজনিত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরে তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। রবিবার দুপুরে সিএমএইচ হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে মন্ত্রী ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফেরেন।

-জেডসি