করোনাতাণ্ডবে বিশ্বে মৃত্যু ২১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
করোনাতাণ্ডবে বিশ্বে মৃত্যু ২১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে
করোনা প্রতিরোধে অনেক দেশেই ইতিমধ্যে টিকা প্রয়োগ শুরু করলেও থামছে না সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনে বিশ্বে সোয়া পাঁচ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ১৬ হাজার ভুক্তভোগী। মৃতের সংখ্যা ২১ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। তবে পিছিয়ে আছে সুস্থতা।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৬৯৮ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ কোটি ৮ লাখ ১২ হাজার ৬২০ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৫ হাজার ৮৭৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২১ লাখ ৬৫ হাজার ১৯০ জনে ঠেকেছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৭ কোটি ২৮ লাখ ২৬ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৫ লাখ ৩৬ হাজার রোগী।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ১১ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৪৫২ জনের।
সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৬ লাখ ৯০ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৭৫১ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৮৯ লাখ ৩৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯১৮ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৩৭ লাখ ৫৭ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৭০ হাজার ৪৮২ জনে ঠেকেছে।
দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৩৬ লাখ ৯০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ১৬২ জনের।
ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩০ লাখ ৮০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৪ হাজার ১০৬ জনের।
ইতালিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৮৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৮৬ হাজার ৪২২ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৪ লাখ ৪২ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৪৪ জনের।
এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










