ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

করোনাভাইরাসে আক্রান্ত টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই কথা জানিয়েছেন ৬৩ বছর বয়সী এই অভিনেতা।

বর্তমানে একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই দম্পতি।

টুইটারে টম হ্যাঙ্কস জানান, আমি ও রিটা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আমাদের দুইজনেরই একটু ক্লান্ত লাগছিল, ঠাণ্ডা লেগেছিল আর শরীরে ব্যথাও ছিল। তবে রিটার শরীর মাঝেমাঝে ঠাণ্ডা হয়ে যেত। আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যেত ও শরীরে জ্বরও ছিল। এমন অবস্থায় বিশ্বের অন্য কেউ হলে যা করতেন, আমরাও তাই করেছি। করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি এবং ফলাফল পজেটিভ এসেছে।

টম আরও লেখেন, এবার আমাদের করণীয় কী? কিছু পদ্ধতি রয়েছে যা এখন মেনে চলতে হবে। আমাদের আরও কিছু পরীক্ষা হবে, নজরে রাখা হবে এবং সবার থেকে আলাদা করে রাখা হবে। আপাতত এইটুকুই। দেখা যাক, আগামীদিনে কী হয়।’

করোন ভাইরাসে আক্রান্ত এই দম্পতিকে এখন চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

-জেডসি