ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৭:৪০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনাভাইরাসে ফ্রান্সে এক নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

করোনাভাইরাসে ফ্রান্সে এক নারীর মৃত্যু

করোনাভাইরাসে ফ্রান্সে এক নারীর মৃত্যু

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এই প্রথম ফ্রান্সে এক নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ‘ডেইলি মেইল’।   

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজইয়ানেকে বলেন, ৮০ বছর বয়সী ওই নারী চীনের নাগরিক।  গত জানুয়ারিতে তিনি ফ্রান্স ভ্রমণে এসেছিলেন।  দক্ষিণ-পূর্ব এশিয়ার পরাশক্তি চীনের উহান রাজ্যে প্রাণঘাতি এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো ইউরোপে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলো।

এর আগে যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মহামারী করোনাভাইরাসে চীনসহ সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬ জনে। গতকাল শুক্রবার পর্যন্ত ৬৭ হাজার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।