ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:৫৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

করোনাভাইরাসে ভারতে আরো একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে তৃতীয় ব্যক্তি মারা গেছেন।

ভারতের অন্যতম শহর মুম্বাইতে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সি ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।এর আগে কর্ণাটকে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম কালাবুরাগি। এরপর রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে। সুইজারল্যান্ড থেকে আসা ছেলের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬৯ বয়সী ওই নারী।

করোনায় তৃতীয় মৃত্যুর ঘটনায় ভারতজুড়ে আতঙ্ক বেড়েছে। এরই মধ্যে দেশটির রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস রুখতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ভিসা বাতিল ও সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে মোদি সরকার।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের দেড় শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন।ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৪৭ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৯৫ হাজার ৫০২ জন।চিকিৎসাধীন ৮৯ হাজার ৩৩৯ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৬ হাজার ১৬৩ জন।

করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৮১ জন। আর মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। তবে এখন চীনে এই হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন এবং মারা গেছেন ১৩ জন।

-জেডসি