করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল
বর্তমান বিশ্বের এক আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনে এই ভাইরাসের উৎপত্তি হলেও ছড়িয়ে পড়েছে বিশ্বের অর্ধশতাধিক দেশে। অ্যান্টার্কটিকা বাদে সব মহাদেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৯১২ জনই চীনা নাগরিক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আরও ৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চীনেই ৪২ জন।
অপরদিকে, চীনে সুস্থ হওয়ার হার বাড়লেও বিশ্বজুড়ে কমছে না প্রকোপ। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে। দেশটিতে সোমবার সকাল পর্যন্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মারা গেলেন ৫৪ জন। যেখানে দেশটির একজন এমপিও রয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সহস্রাধিক।
এদিকে, ইরানের মতোই করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭০০ জনে পৌঁছেছে।
নিহতের সংখ্যায় কিছুটা পিছিয়ে থাকলেও চীনের বাইরে আক্রান্তের হার সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে সোমবার সকাল পর্যন্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে সে দেশে ২২ জনের প্রাণহানি ঘটল। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২১২ জনে।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











