করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ হাজার ৯৬৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের অন্তত ১৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।
এখনো করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা এর উৎস দেশ চীনে। দেশটিতে এই পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিযে এসেছে তারা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কেউ মারা যাননি, আক্রান্তের সংখ্যাও খুবই সামান্য।
চীনের পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫০৩ জনে।নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের রোগী ৩১ হাজার ৫০৬। এর মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ২ হাজার ৬০। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬ হাজার ৬২। সুস্থ হয়েছেন ২ হাজার ৯শ ৪১ জন।
এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান। দেশটিতে একদিনে মারা গেছেন আরও ১৩৫ জন, আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৮ জন, আর আক্রান্ত ১৬ হাজার ১৬৯ জন।
ইতালির পর ইউরোপের মধ্যে স্পেন, জার্মানি, ফ্রান্সের অবস্থাও ভয়াবহ। স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৯১ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮২৬ জন, মৃত্যু ৫৩৩ জনের।
জার্মানিতে নতুন নয়জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন। একদিনেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৯৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩৬৭ জন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন, আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭৫ জন, আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩০ জন।
যুক্তরাষ্ট্রেও দ্রুত বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ১৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর ঘটনা ১০৩টি। এদিন দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৬৪৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৮ জন।
শুরুর দিকে আশঙ্কাজনক হারে বাড়লেও গত কয়েকদিনে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন, মারা গেছেন ছয়জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২০ জন, মৃত্যু ৮১ জনের।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











