ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২০:১২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে ৯

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে ৯

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। নিহতরা সকলেই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। তারা বেশিরভাগই একই নার্সিংহোমে ভর্তি ছিলেন।

নিহতদের ৮ জন সিয়াটল কেন্দ্রিক কিং কাউন্ট্রির এবং ১ জন পার্শ্ববর্তী স্নোহোমিস কাউন্ট্রির। দেশব্যাপী ১০০ বেশি করোনা আক্রান্ত সনাক্ত করা হয়েছে। আক্রান্তরা পূর্ব ও পশ্চিম উপকূল এবং মধ্য পশ্চিমাঞ্চলের।

সিয়াটলের উপকন্ঠে লাইফ কেয়ার সেন্টার নার্সিং হোম ও পুনর্বাসন কেন্দ্রে আক্রান্তদের রাখা হয়েছে,পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কেন্দ্রটিতে আক্রান্তদের পরিবারের সদস্যদের পরিদর্শন এবং নতুন ভর্তি নিষিদ্ধ করা হয়েছে।

সিয়াটল হারবরভিউ মেডিকেল সেন্টারে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে,। এই হাসপাতালের একজন মুখপাত্র সুজান গ্রেগ বলেন, নিহত ব্যক্তির সংস্পর্শে আসা সেবাকর্মীদের সনাক্ত করা হচ্ছে।

গত ডিসেম্বরে চীনে প্রথম এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে, এতে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩,১০০ বেশি লোক মারা গেছেন।