ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২০:১১:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃতদেহ।  ছবি : ফক্স নিউজ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃতদেহ। ছবি : ফক্স নিউজ

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। ফলে এ সংখ্যা এখন ছয়জনে পৌঁছালো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা।

সিয়াটল অ্যান্ড কিং কাউন্টি পাবলিক হেলথ এজেন্সির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেফ ডাচিন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে।  এর মধ্যে চারজনই দেশটির রাজধানী ওয়াংশিটন ডিসির বাসিন্দা।  

তিনি জানান, ওয়াশিংটন ডিসিতে মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে আটজনই সিয়াটল এলাকার। মারা যাওয়া ছয়জনের চারজনও এই এলাকার বাসিন্দা।

ডা. জেফ ডাচিন বলেন, ‘আমরা মনে করছি আগামী দিন বা সপ্তাহে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

যুক্তরাষ্ট্রে মোট ৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। গতকাল সোমবার তারা এ তথ্য জানিয়েছে।  তারা জানায়, ওয়াশিংটন ছাড়াও ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওরেগন, ফ্লোরিডাসহ মোট দশটি প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পরই ওয়াশিংটনে জরুরি অবস্থার ঘোষণা করেন এর  গভর্নর জে ইনসলি।

যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণাগারে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে কাজ চলছে বলে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।