করোনাভাইরাসে ৪ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আবারও কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। গত বছরের ৩১ ডিসেম্বর শুরু হওয়া ভাইরাসটির প্রকোপে দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বপ্রথম পূর্ববর্তী রেকর্ড ছাড়িয়ে কম সংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
উল্টো চিত্র ইউরোপের দেশ ইতালিসহ বিশ্বের অন্যান্য দেশে। সর্বোচ্চ সতর্কতার পরও এখনও নিয়ন্ত্রণের বাহিরে ভাইরাসটি। যেখানে গত এক সপ্তাহে আক্রান্তের হারে উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া।
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে একদিনেই মারা গেছে ৯৭ জন। আর চীনে প্রাণ গেছে ১৭ জনের।
এ নিয়ে চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণ এ ব্যাধিতে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। যেখানে ৩ হাজার ১৩৬ জনই চীনা নাগরিক।
একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের হার। যেখানে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা এক লাখ সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে চীনেই প্রায় ৮১ হাজার। বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬৩ হাজার মানুষ।
মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।
চীনের বাইরে সবচেয়ে করুণ অবস্থা ইতালিতে। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে মৃতের ঘটনায় দ্বিতীয়। এর আগের দিন সেখানে মারা যায় ১৩৩ জন। ফলে ধারণা করা হচ্ছে চীনকেও ছাড়িয়ে যেতে পারে দেশটি।
আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ১ হাজার ৮০০ মানুষ। এ নিয়ে ইতালিতে করোনার সংক্রমণে ৯ হাজারেরও বেশি মানুষ ভুগছেন।
আর রাজধানী রোমসহ ১১টি অঞ্চলের প্রায় দেড় কোটি মানুষকে নেয়া হয়েছে কোয়ারেন্টাইনে। বন্ধ করে দেয়া হয়েছে সব স্কুল, কলেজ, সুইমিংপুল, পর্যটন কেন্দ্র, বিভিন্ন রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জনসমাগমে। বাতিল করা হয়েছে সব ধরনের খেলা।
অপরদিকে, শত প্রচেষ্টার পরও মধ্যপ্রাচ্যের দেশ ইরানে নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাস। দেশটিতে নতুন করে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ইরানে এ নিয়ে এখন পর্যন্ত ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। গোটা শহরজুড়ে প্রতিষেধক ছেটানো হলেও কোনোভাবেই থামছে না প্রকোপ। সেখানে এখন পর্যন্ত অর্ধশতকের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এখন পর্যন্ত ৭ জন।
এদিকে জাপানকে অতিক্রম করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্স, জার্মানি ও স্পেনে। প্রান্সে আরও ২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২১ আর আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১২শ জনে দাঁড়িয়েছে।
থেমে নেই জার্মানিও। দেশটিতে এখন পর্যন্ত ২ জন মারা গেলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে প্রায় সাড়ে ১১শ মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণের দেখা মিলেছে।
আর স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত সাড়ে ১১ হাজার, প্রাণহানি ২৮ জনের। জাপানের বিভিন্ন স্থানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১৪ জন। মৃতের সংখ্যা ৩ জন বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে-৫১৪ মৃত ২৪, নিউ ইয়র্কে- ৮৯, সিঙ্গাপুরে- ১৫০, হংকংয়ে-১১৫ মৃত ৩, সুইজারল্যান্ডে-৩৩২ মারা গেছেন ২ জন। যুক্তরাজ্যে-৩১৯, মৃত ৫, নরওয়েতে-১৯২, কুয়েতে-৬২, বাহরাইনে-৮৭, সুইডেনে-২৪৮, অস্ট্রেলিয়ায়-১০২, মালয়েশিয়ায়-১১৭, থাইল্যান্ডে-৫০ মারা গেছেন একজন।
অপরদিকে, তাইওয়ানে আক্রান্ত-৪৫ মৃত্য ১, নেদারল্যান্ডসে-৩২১, মৃত ৩, ইরাকে ৫৪ মৃত্যু ২, কানাডায়-৬০, অস্ট্রিয়ায় ১৩১, ভারতে ৩৪, আরব আমিরাতে ৫৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া, , আইসল্যান্ড, বেলজিয়াম, আলজেরিয়া, সান মেরিনো, ভিয়েতনাম, ডেনমার্ক, ইসরাইল, লেবানন, ওমান, ম্যাকাউ, ক্রোয়েশিয়া, ইকুয়েডর, গ্রিস, কাতার, ফিনল্যান্ড, বেলারুস, আয়ারল্যান্ড, মেক্সিকো, পর্তুগাল, রোমানিয়া, পাকিস্তান, সেনেগাল, ফিলিপাইন, আজারবাইজান, ব্রাজিল জর্জিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চিলি ও বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১১৪টি দেশ করোনায় ভুগছে।
-জেডসি
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











