করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ১১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ১১
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন ইতালিতে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার নতুন করে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। এ ছাড়া করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২২ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির ন্যাশনাল সিভিল প্রোটেকশন সার্ভিসের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি।
মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকের পর রোমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
অ্যাঞ্জেলো বোরেলি জানান, এখন পর্যন্ত ইতালির পাঁচটি অঞ্চলে করোনাভাইরাসজনিত রোগ COVID-19 সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২২ এবং মোট ১১ জন মারা গেছেন।
জানা গেছে, ইতালির মধ্যে লোম্বারদিয়ায় অঞ্চলে ২৪০ জন আক্রান্ত রয়েছে। এই অঞ্চলেই ৯ জন মারা গেছেন।ভেনেতো অঞ্চলে ৪২ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া পিওমন্ত ও সিসিলি অঞ্চলে তিনজন, লিগুরিয়া ও আদ্রিজে অঞ্চলে দুজন, লাছিও অঞ্চলে ৩, এমিলা রোমানিয়া অঞ্চলে ২৬ জন ও তোস্কানো অঞ্চলে দুজন আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় ইতালি সরকার বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার থেকে ইতালির লোম্বারদিয়া, ভেনেতো, পিওমন্তে ও ভেনেছিয়া অঞ্চলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
বন্ধ ঘোষণা করা হয়েছে ইতালির ভেনিস উৎসব। এ ছাড়া ফুটবল লীগ, নাইট ক্লাব ও জাদুঘর বন্ধ রয়েছে।
তবে ইতালির সরকার আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানে চলাচল করতে বলেছে। আক্রান্ত এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে দেশটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছেন।
উল্লেখ্য, ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








