ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২:০৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে এবং রাতারাতি এক হাজারেরও বেশি মানুষের মাঝে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে ইরানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮২৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য সারা দেশে প্রায় ১৬ হাজার মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে বলেও জানান তিনি।

ইরানের রাজধানী তেহরানে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। শহরটিতে দেড় হাজারেরও বেশি মানুষের মধ্যে এ ভাইরাস সংক্রমিত হয়েছে।

এছাড়া, শিয়াদের পবিত্র শহর কোমে ৬৬৮ জন এবং উত্তরাঞ্চলীয় মাজান্দ্রান প্রদেশে ৬০৬ জনকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের এক লাখেরও বেশি মানুষ।