করোনাভাইরাস: একদিনে ইউরোপে মৃত্যুর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস (কোভিড-১৯) ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে মহামারি আকার ধারন করেছে। ইউরোপকে এই ভাইরাসের কেন্দ্রে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও নিহতের রেকর্ড গড়েছে স্পেন ও জার্মানি।
চীনের বাইরে ইতালিতে সবচেয়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬ জন এবং মৃত্যু হয়েছে ২৫০৩ জনের। ইতালির পরেই অবস্থান করছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ১৬৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৮৮ জন। এতদিন ইরানের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের সংখ্যা ছিল। কিন্তু, মঙ্গলবার আক্রান্ত ও নিহতের দিক থেকে দক্ষিণ কোরিয়াকে টপকে গিয়েছে স্পেন ও জার্মানি।
স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হন ১৮৮৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮২৬ জন। এছাড়া, একদিনে মারা গেছেন ১৯১ এবং মোট মৃতের সংখ্যা ৫৩৩ জন। এছাড়া, জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০৯৫ জন এবং নিহত হয়েছেন ৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬৭ জন এবং মৃতের সংখ্যা ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় করোনার আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪১৩ এবং মারা গেছে ৮৪ জন।
এরই মধ্যে করোনা রুখতে গোটা স্পেনকে লকডাউন করে রাখা হয়েছে। নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে স্পেন সরকার। সব ধরণের ভ্রমণ ও সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। জার্মানিতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে মার্কেল সরকার।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের দেড় শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। বিশ্বের অন্তত ১৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনা। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯০ হাজার ৯২৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৮৪ জন। অপরদিকে ৮২ হাজার ৭৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৪১২ জন।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











