ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৯:০৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

করোনাভাইরাস: দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের দিল্লি সরকার করোনা ভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির  সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বৃহস্পতিবার ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অন্যদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

মণীশ সিসোদিয়া বলেন, বাচ্চাদের মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে (সরকারি/ সহায়তাপ্রাপ্ত/বেসরকারি/এমসিডি/এনডিএমসি) ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্বের অনেক দেশের পরে ধীরে ধীরে ভারতেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। ভারতে এখনও পর্যন্ত মোট ৩০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে, করোনার ভাইরাস (সিওভিআইডি-১৯) এর ঝুঁকির প্রেক্ষিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রগুলোতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি সিবিএসই পরীক্ষা শুরু হয়েছে। দশম বোর্ডের পরীক্ষা ২০ মার্চ পর্যন্ত চলবে। এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা ৩০ মার্চ পর্যন্ত চলবে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, যেযেসব বিদ্যালয়ের পরীক্ষা চলছে, তাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

অন্যদিকে, করোনা উদ্বেগের আঁচ পড়েছে সংসদেও। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী নিজে গোটা বিষয়টি তদারকি করছেন। আমি নিজেও প্রতিদিন পর্যালোচনা করছি।’ এর পাশাপাশি করোনা নিয়ে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে। তাঁরাও গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন।

দেশের মধ্যে একসঙ্গে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি ইটালির পর্যটকদের একটি দল।  ইটালির পর্যটক দলের আক্রান্ত ১৬ জনের মধ্যে ১৪ জনকে গুরুগ্রামের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের সম্পূর্ণ আলাদা একটি ঘরে রাখা হয়েছে। হাসপাতালের অন্য কোনও অংশের সঙ্গে ওই জায়গার যোগ নেই। তাঁদের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

-জেডসি