করোনাভাইরাস: বরগুনায় টহলে নেমেছে নৌ-বাহিনী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
বরগুনায় টহলে নেমেছে নৌ-বাহিনী
করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং এ লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বরগুনায় টহলে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ বুধবার বিকেলে বরগুনা সদর উপজেলাসহ ৪টি উপজেলায় নৌবাহিনীর ১৭৫ জন সদস্য টহল অভিযান শুরু করেন। বাকি দুই উপজেলায় বৃহস্পতিবারের মধ্যে নৌবাহিনীর সদস্যরা টহল শুরু করবে।
টহলের এসময় নৌবাহিনীর পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতার পাশাপাশি ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহযোগীতা ও জনগণকে সচেতন করা এবং এ ভাইরাসের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত জনগণের পাশে থেকে কাজ করবে নৌবাহিনী।
নৌবাহিনীর কমান্ডার নুর উজ জামান বলেন, দেশের উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করতে আমরা বরগুনায় টহল অভিযান শুরু করেছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সকলে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতায়াত করে সে বিষয়ে সচেতনতা করতে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের প্রভাব না কমবে কিংবা যতদিন স্থানীয় প্রশাসন আমাদের সহযোগীতা চাইবে ততদিন আমরা মাঠে থেকে কাজ করবো।
বরগুনা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনার বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৩৬ জন। এছাড়াও করোনা সন্দেহে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন একজন।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



