করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬,৫১৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬,৫১৬
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৬ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নতুন এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন।
আক্রান্তদের মধ্যে বর্তমানে ৮৫ হাজার ২৮৩ জন চিকিৎসাধীন এবং ৫ হাজার ৯২১ জন (৭ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ৭৭ হাজার ৭৫৩ জন (৯২ শতাংশ) রোগী সুস্থ্য হয়ে উঠেছেন এবং ৮ শতাংশ রোগী মারা গেছেন।
বিশ্বের ১৫৭টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
এর আগে, ক্রমবর্ধমান সংক্রমণ এবং বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ৪ জন ইউরোপের করোনাভাইরাস সংক্রমিত বিভিন্ন দেশে থেকে আগত। তবে আক্রান্ত প্রথম তিন জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে রবিবার জানিয়েছে সরকার।
রবিবার একদিনে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের তিনটি দেশে। ইতালিতে এ পর্যন্ত ১ হাজার ৮০৯ জন, স্পেনে ২৮৮ জন এবং ফ্রান্সে ১২০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
ইউরোপকে বর্তমানে করোনাভাইরাসের ‘কেন্দ্রস্থল’ হিসাবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা











