ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৪:১৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনামুক্ত ঐশ্বরিয়া-আরাধ্যা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেক বচ্চন গত ১১ জুলাই করোনা আক্রান্ত হন। এরপর বচ্চন পরিবারের প্রত্যেকের করোনা টেস্ট করানো হলে অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ১২ জুলাই জানা যায়, ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যা বচ্চনও করোনা আক্রান্ত।

এ দুজনের শরীরে মৃদু সংক্রমন থাকায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু গত ১৭ জুলাই শরীরিক অবস্তার অবনতি হলে ঐশ্বরিয়া ও তার মেয়েকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার জানা গেল, মা মেয়ে দুজনই করোনা মুক্ত। তাদের দুজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ বিষয়ে অভিষেক বচ্চন টুইট করে জানিয়েছেন, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কোভিড টেস্ট নেগেটিভ আশায় বাড়ি চলে গিয়েছে ঐশ্বরিয়া ও আরাধ্যা। আমি ও বাবা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে আছি এখনো।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অমিতাভ বচ্চন নাকি করোনামুক্ত হয়েছেন। এই খবর অমিতাভের নজরে আসতেই বিষয়টি গুজব বলে জানান বিগ-বি।

-জেডসি