ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১০:০৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনামুক্ত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগ থেকে সুস্থতা লাভ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ের।  
 
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সোফি গ্রেগোয়ের ট্রুডো বলেন, আমি আগের চেয়ে অনেক বেশি ভালো অনুভব করছি। আমি আমার চিকিৎসক ও অটোয়া জনস্বাস্থ্যের কাছ থেকেও ছাড়পত্র পেয়েছি।

এর আগে গত ১২ মার্চ ট্রুডোর কার্যালয় ঘোষণা করেছিল যে, লন্ডন ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। করোনাভাইরাসের পরীক্ষা করে সোফি গ্রেগোয়ের ট্রুডোর পজিটিভ ফলাফল পাওয়া যায়। প্রধানমন্ত্রী ট্রুডো ও তার পরিবার সে সময় থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে ট্রুডো ও তাদের তিন সন্তানের শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।

শনিবার ট্রুডো বলেন, বর্তমানে আমার স্ত্রীর অবস্থা বেশ ভালো। আমি হৃদয়ের গভীর থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। এই মুহুর্তে যারাই এই রোগে ভুগছেন তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি ও দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রধানমন্ত্রী ঘরে বসে কাজ করার জন্য কানাডিয়ানদের পরামর্শ দিয়ে বলেন, আমি ঘরে বসেই কাজ চালিয়ে যাব। যাদেরকে ঘরে থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে তারা আমাকে দেখে অনুপ্রেরণা পাবে।

উল্লেখ্য, কানাডায় এই পর্যন্ত ৫ হাজার ৬১৬ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ জন মারা গেছেন ও প্রায় ৪৪৫ জন সুস্থ হয়েছেন।

-জেডসি