করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন আফসানা মিমি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৭ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী আফসানা মিমি। ১৭ দিনের মাথায় করোনা নেগেটিভ আসে তার। এরপর তিনি বাসায় ফিরেছেন। বর্তমানে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। গত মাসে কোভিডে আক্রান্ত হওয়ার পর পরিবারের কথা ভেবে নিজে থেকেই হাসপাতালালে ভর্তি হন এই অভিনেত্রী।
গত ২৩ মার্চ হালকা জ্বরের সঙ্গে কাশি অনুভব করেন আফসানা মিমি। ২৪ মার্চ তিনি করোনার নমুনা পরীক্ষা করান। ২৫ মার্চ জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত। তবে সে সময় তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবার জন্য সবসময়ই চিন্তা ছিল এই অভিনেত্রীর। এছাড়া তার শারীরিক অবস্থাও একটু খারাপ হয়েছিল। উভয় ঝুঁকি এড়াতে করোনার পজিটিভ রিপোর্ট পাওয়ার ছয়দিন পর তিনি হাসপাতালে ভর্তি হন।
বয়োবৃদ্ধ বাবার কথা চিন্তা করে এতদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আফসানা মিমি। যেন তার কারণে পুরো পরিবারে করোনা না ছড়ায়। করোনা নেগেটিভ আসার পরেও অভিনেত্রী চিকিৎসকের পরামর্শে দুই দিন হাসপাতালেই ছিলেন। যদিও তার শারীরিক তেমন কোনো জটিলতা ছিল না। শুধু শরীর একটু দুর্বল ছিল। এখনো চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।
বিনোদন জগতে মিমির পথচলা তিন দশকের বেশি সময়। অভিনয়ে তার অভিষেক হয়েছিল মঞ্চের মাধ্যমে। ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন তিনি। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের ‘জিরো পয়েন্ট’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় প্রথম অভিনয় করেন। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে নির্মাণে বেশি আগ্রহী। আফসানা মিমির পরিচালনায় একটি ধারাবাহিক নাটক এখন বিটিভিতে প্রচার হচ্ছে।
-জেডসি
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










