ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:২৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার ৭৮ বছর বয়সী এক নাগরিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি সম্প্রতি জাপানে প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে দেশে ফিরেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ খবর জানা যায় ।

রবিবার সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রিউ রবার্টসন।

স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রিউ রবার্টসন বলেন, অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি ডায়মন্ড প্রিন্সেস থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ওই ব্যক্তিকে। ওই প্রমোদতরী থেকে দেড় শতাধিক অস্ট্রেলীয় নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে ৩৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি প্রথমে ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হয়েছিলেন।

রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রোগ নিয়ন্ত্রণ দফতরের মহাপরিচালক সুয়ানচাই ওয়াত্তনায়িংচারোয়েন। ওই ব্যক্তির স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে গত জানুয়ারি থেকে থাইল্যান্ডে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ১১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার যুক্তরাষ্ট্রে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। রাজধানী ওয়াশিংটনের নর্থ-ওয়েস্ট স্টেটের বাসিন্দা ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ৬৭ জন। এমন পরিস্থিতিতে নাগরিকদের ভীতসন্ত্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন উৎস্যস্থল হলেও বর্তমানে বিশ্বের প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সেইসঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

গত দুই মাসে বিশ্বব্যাপী করোনায় প্রাণহানির সংখ্যা প্রায় তিন হাজার। আক্রান্ত হয়েছে ৮৬ হাজারেরও বেশি। এদের অধিকাংশই চীনের।

ভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্রান্সে বড় ধরণের ঘরোয়া জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে প্রায় একশ’ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে অন্তত ২জন।

-জেডসি