ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ০:২৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনা : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

করোনা : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

করোনা : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

এবার করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবস্থা জারি করেছেন। পাশাপাশি প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ট্রাম্প।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘এই বড় অঙ্কের অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। আমরা সবাই মিলে এ রোগের বিরুদ্ধে লড়াই করবো।'

এ সময় একদিন এই মহামারির শেষ হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে ১ হাজার ৭০১ জন এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।