ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৯:৪৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনার আতঙ্কে ট্যুর বাতিল করলেন দীপিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্যারিস ফ্যাশন উইকে যাওয়া হলো না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণেই এই ট্যুরটা বাতিল করে দেন এই অভিনেত্রী।

লুই ভিতোঁ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত দীপিকা। সেই সূত্রেই প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে এই সপ্তাহেই ফ্রান্সে পৌঁছনোর কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে ট্রিপ বাতিল করতে হয়েছে তাকে। কারণ ইউরোপেও এখন করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কারণে ঝুঁকি নিতে চাননি তিনি।

মুখপত্রের মাধ্যমে বিবৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমে এমন খবরই জানিয়েছেন দীপিকা। এবারের প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে দীপিকার অ্যাপিয়ারেন্স মিস করলেন তার ভক্তরা।

অন্যদিকে শোনা যাচ্ছে, করোনা আতঙ্কে পাল্টে গিয়েছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের জায়গাও। থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে এবার অন্য জায়গা ঠিক করা হচ্ছে।

-জেডসি