করোনার কবলে শিল্পার পুরো পরিবার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ৮ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কবলে অভিনেত্রী শিল্পা শেট্টির পুরো পরিবার। বাদ যায়নি ছোট্ট মেয়ে সামিশা এবং ছেলে বিয়ানও। তবে অভিনেত্রীর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ। তার স্বামী, পুত্র, শ্বশুর-শাশুড়ি ও বাড়ির দুই কর্মচারী করোনায় আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেকথা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেট্টি লিখেছেন, ‘শেষ দশ দিন আমাদের পরিবারের সকলের জন্য খুব কঠিন একটি সময় ছিল। আমার শ্বশুর-শ্বাশুড়ির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপর মেয়ে সামিশা, ছেলে ভিভান, আমার মা এবং আমার স্বামী রাজ কুন্দ্রার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুধু তাই নয় আমাদের বাড়ির দুই পরিচারকের রিপোর্টও পজিটিভ। সকলেই আইসোলেশনে রয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। ভগবানের দয়ায় আমার টেস্ট করার পর রিপোর্ট নেগেটিভ। তবে বাড়ির সকলেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’
শিল্পা শেট্টি তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এই খারাপ সময়ে তার পাশে থাকার জন্য। তবে অবশ্যই যেন সকলে মাস্ক পরেন, সবসময় স্যানিটাইজ করেন। সেই অনুরোধ জানিয়েছেন, এবং কোভিড রিপোর্ট পজিটিভ আসুক বা না আসুক মানসিকভাবে সকলকে অবশ্যই পজিটিভ থাকতে বলেছেন।
শিল্পার এই পোস্টে কমেন্ট করে পাশে থাকার বার্তা দিয়েছেন কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, মালাইকা আরোরা, সোফি চৌধুরী-সহ সকল তারকারা।
উল্লেখ্য, কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন আমির খান, অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ীর মতন সেলেবরা। এদের মধ্যে কিছুজন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী