ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২৩:৪৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

রুনা লায়লা।  ফাইল ছবি।

রুনা লায়লা। ফাইল ছবি।

করোনার টিকা নিলেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তার স্বামী নায়ক আলমগীরও টিকা নিয়েছেন। আজ রোববার সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের  ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন তারা। তাদের সঙ্গে পরিবারের সদস্যসহ আরও কয়েকজন টিকা নিয়েছেন।

টিকা গ্রহণ শেষে রুনা লায়লা বলেন, ‘টিকা দেয়ার সিস্টেমটা বেশ ভালো ছিল। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিয়েছি। টিকা নিয়ে ভয়ের কিছু নাই। সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি।

দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেয়া শুরু হলে শুরুতেই সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা টিকা নিয়েছিলেন। সুবর্ণার টিকা নেয়ার পরদিন নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর টিকা নেন। এরপর বিনোদন জগতের তারকা মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ব্যান্ড শিল্পী জেমস, শাবনাজ, নাঈমসহ অনেকের টিকা নিয়েছেন।