ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১১:৪৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

করোনার টিকা নেয়া সবাই ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা ভয় পাবেন না। ইতোমধ্যে মন্ত্রিপরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন, স্বাস্থ্য সচিবও টিকা নিয়েছেন। টিকা যারা নিয়েছেন তারা ভালো ও সুস্থ আছেন। তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

তিনি বলেন, এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই আপনারা নির্ভয়ে টিকা নেন। টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সামনে তিনি এ কথা বলেন। সেখানে চারটি রেজিষ্ট্রেশন পয়েন্ট ও চারটি ভ্যাকসিন পয়েন্টের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলছে।

করোনা টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টিকা মানুষের জীবন রক্ষার জন্য। সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা ভালো কাজ করছেন না এবং তারা কখনো দেশের মানুষের মঙ্গল কামনা করেন না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভ্যাকসিন হিরো। তিনিই প্রথম টিকা কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। দেশবাসী খুবই আনন্দিত।’

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়