করোনার ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে 'এশিয়ার অলিম্পিক' খ্যাত এশিয়ান গেমসের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে শুক্রবার এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস স্থগিতের কারণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে চীনে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আসরটি স্থগিত করা হয়েছে।
এশিয়ান গেমসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, 'চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোন এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে।' বিবৃতিটি প্রথম চীনের গণমাধ্যমে প্রচার করা হয়।
এশিয়ান গেমসের স্বাগতিক হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের নিকটেই অবস্থিত। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।
গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।
এই বছরের ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











