করোনার নতুন উপসর্গ সর্দি-কাশি-জ্বর-গলা ব্যথা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
এবারের করোনা সর্দি কাশিতেই সীমাবদ্ধ। করোনার এই নয়া ঢেউ ফুসফুসকে ছুঁতে পারছে না বলেই করোনা আক্রান্ত মানুষকে দূর্বল করতে পারছেনা। প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও এমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ একথা বলেছেন। তিনি বলেন, ডেল্টা সংক্রমণের দিনগুলির কথা শুনলে আজও হাত-পা ঠান্ডা হয়ে আসে করোনা নিয়ে কাজ করা বহু চিকিৎসকের।
তিনি বলেন, ২০২০ ও ২১ সালে হাসপাতালকেই ঘরবাড়ি করে ফেলা হয়েছিলো, ডেল্টার দাপাদাপির দিনগুলির সঙ্গে এবারের করোনার তুলনাই হয় না। এবারে করোনা ছড়াচ্ছে ওমিক্রন প্রজাতির এক দুর্বল স্ট্রেইন বি এ ৪ এবং বি এ ৫। গত ১ জুন শুরু হয়েছে এবারের নয়া পর্ব।
ডা. আব্দুল্লাহ বলেন, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ক্ষেত্রে এই প্রজাতির ভাইরাস ছুঁতে পারছে না বা ছুঁয়ে দেখছে না মানব ফুসফুসকে। করোনাভাইরাস টিকে থাকার লড়াইয়ে সে এবার বছরভর পরিবেশে থাকা ইনফ্লুয়েঞ্জা বি, রাইনো, আরএসভি ইত্যাদি ভাইরাসের ছদ্মবেশ ধরছে।
তিনি বলেন, এই ভাইরাসগুলির দৌরাত্যোই সর্দি-কাশি-জ্বর-গলা ব্যথা-গাঁটে গাঁটে ব্যথা প্রভৃতি ভোগান্তি হয়। ফলে এবারের করোনা সংক্রমণও সীমাবদ্ধ থাকছে নাক ও গলাতেই। শ্বাসনালীর উপরের অংশ বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। তাই করোনার চারটি পর্বের মধ্যে এবার মৃত্যুহার ও হাসপাতালে ভর্তি সবচেয়ে কম। ডেল্টা স্টেইনের সময়ে কারও চেস্ট এক্স-রে দেখলে আজও চিকিৎসকদের বুক কেঁপে ওঠে। তখন দেখা যেত, বহু রোগীর দু’টি ফুসফুসই সংক্রমণে সাদা হয়ে গিয়েছে।
তিনি বলেন, এ আরডিএস হয়ে ফুসফুস ফেটে গিয়েছে এমন ঘটনাও ঘটেছে। সেখানে সিংহভাগ ওমিক্রন আক্রান্তের চেস্ট এক্সরেতে ফুসফুসে সংক্রমণের চিহ্নমাত্র নেই। এতটাই দুর্বল এর চরিত্র। কিছু ক্ষেত্রে উপসর্গ থাকলেও তা সাধারণ সর্দিজ্বর বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণেই সীমাবদ্ধ। সামান্য কয়েকটি ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে বা অক্সিজেন দিতে হচ্ছে। তাও সেটা করোনার জন্য নয়।
এদিকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. সাইদুল ইসলাম বলেন,করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা মারা গেছেন তাদের মধ্যে কোমরবিডিটিতে ভুগছিলেন করোনায় আক্রান্ত অধিকাংশ মৃত ব্যাক্তি। এদেরে মধ্যে কেউ ক্যান্সার, কিডনির অসুখ, কেউ সুগার বা হার্টের সমস্যায় ভুগছেন। এরই মধ্যে করোনা ধরা পড়ায় তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
সোহরাওয়ার্দী হাসপাতালের সিসিইউ-এর এক সিনিয়র চিকিৎসক বললেন, এমন দিন গেছে আমাদের এখানে তিনজন করোনা পজিটিভ রোগীর মৃত্য্যু হয়েছে। বলার মতো বিষয় হল, কারও মৃত্যুর কারণ এখন আর করোনা নয়। করোনাভাইরাসে এখন ফুসফুস পর্যন্ত যাওয়ার ক্ষমতাই নেই। এর অন্যতম কারণ সবাই সচেতন হয়েছেন, পাশাপাশি করোনাটিকা নেওয়ার ফলে মৃত্যুর ঝুকিঁও কমেগেছে বলে তিনি মনে করেন।
ঢামেকের মেডিসিন বিভাগের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন বলেন, এখন কদাচিৎ করোনার কারণে ফুসফুসে সংক্রমণ দেখছি। সিংহভাগ ক্ষেত্রেই ভাইরাস ঘোরাঘুরি করছে নাক ও গলাতে। বিশিষ্ট ফিজিশিয়ান ডাঃ আরিফ হোসেন বলেন, খুব কম ক্ষেত্রে এবারের করোনা ফুসফুসে সংক্রমণ ঘটাচ্ছে। তবে পুরনো অসুখবিসুখ থাকলে সাবধান থাকা ভালো। দুর্বল শরীরে করোনা বিপদ ডেকে আনছে। ঠিক এই কারণেই মাস্ক পরা দরকার।
ঢামেকের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকরা বলেন, অল্পবয়সিদের করোনা হলেও নিজস্ব প্রতিরক্ষা বর্মে রেহাই পাচ্ছে। কিন্তু ভাইরাসটি অত্যন্ত সংক্রামক হওয়ায় নিমেষে বড়দের মধ্যে ছড়িয়ে যাচ্ছে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম



