ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:৫২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনার ভ্যাকসিন নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশব্যাপী একযোগে কার্যক্রম শুরুর দিনেই করোনার টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী দেশব্যাপী করোনার টিকা কার্যক্রমের উদ্বোধনের পর নিজেও টিকা নেন।

মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন মন্ত্রী। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল ও রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের একই হাসপাতালে টিকা নেয়ার কথা রয়েছে।

এছাড়াও প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিবসহ বেশ কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন ও নেবেন।

এরআগে সকালে বিচারপতি জিন্নাতারা হক ও বিচারপতি এনায়েতুর রহিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে টিকা নিয়েছেন বলে জানা গেছে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়