ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

করোনায় আক্রান্ত অভিনেত্রী মাহিরা খান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। রবিবার রাতে ইনস্টাগ্রামে নায়িকা নিজেই এই খবর প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে মাহিরা লিখেছেন, আমি কোভিড-১৯ আক্রান্ত। এখন আইসোলেশনে আছি এবং গত কয়েক দিন আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও জানিয়েছি।

কঠিন সময় পাকিস্তানি অভিনেত্রীর জন্য। তবে তিনি আশাবাদী, খুব শিগগির সব কিছু ঠিক হয়ে যাবে। করোনা পজিটিভ হওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে মাহিরা লিখেন, দয়া করে সকলে মাস্ক ব্যবহার করুন এবং অন্যান্য নিয়ম মেনে চলুন, নিজেদের এবং বাকিদের জন্য।

নিজ দেশের পাশাপাশি এই নায়িকা বলিউডেও কাজ করেছেন। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ ছবিতে তাকে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল। সেটিই ছিল বলিউডে মাহিরার প্রথম এবং শেষ ছবি। পাক-ভারত বিতর্কের জেরে তিনি পরবর্তীতে আর কোনো বলিউড ছবিতে কাজ করতে পারেননি।

এছাড়া অন্য একটি কারণেও মাহিরা বলিউডে বেশ পরিচিত। সেটি হলো- অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। নিউ ইয়র্কে তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ছবি ভাইরাল হওয়ার পরই গুঞ্জনটি ছড়ায়। কিন্তু বেশিদূর আগায়নি সে সম্পর্ক। রণবীরের জীবনে এখন অভিনেত্রী আলিয়া ভাট।

-জেডসি