ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ০:২৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

করোনায় আক্রান্ত তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া মহামারী ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, অভিনেত্রী তার আসন্ন ওয়েব-সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে ছিলেন। তখন শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো হয়। আর এরপরেই কোভিট-১৯ পজেটিভ আসে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই হায়দরাবাদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন তামান্না। আর প্রিয় অভিনেত্রীর এমন খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তরাসহ সবাই তার জন্য প্রার্থনা করতে শুরু করেছে।

-জেডসি