করোনায় আক্রান্ত বেবী নাজনীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বেবী নাজনীনের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম এ খবর নিশ্চিত করেছেন।
ভর্তির পর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু চিকিৎসকেরা তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ বলে উল্লেখ করেন।
পারিবারিক সূত্র জানায়, শিল্পীর কিডনির কিছু জটিলতাও রয়েছে উল্লেখ করেছেন চিকিৎসকরা। বেবী নাজনীনের সঙ্গে হাসপাতালে রয়েছেন তার ছেলে মহারাজা এবং বোন রিনি সাবরিন।
বেবী নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। চারদিন আগে অনলাইনে একটি রাজনৈতিক সভায় যোগ দেন বেবী নাজনীন। ব্যস্ততার কারণে কয়েকদিন সময়মতো খাওয়ার সুযোগ পাননি।
এই অনিয়মের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা। তারা বলেন, বেবী নাজনীনের কিডনিতে কিছু সমস্যা আছে। সেজন্য তাকে খুব নিয়ম মেনে চলতে হয়।
রাজনীতিতে জড়িত বলে প্রায়ই দেশ-বিদেশে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। খাওয়া দাওয়ায় অনিয়ম হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার অসুস্থতা বাড়তে থাকে। জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
-জেডসি
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার











