ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

করোনায় আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী বন্যা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

রেজওয়ানা চৌধুরী বন্যা।  ফাইল ছবি

রেজওয়ানা চৌধুরী বন্যা। ফাইল ছবি

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার কথা উল্লেখ করে বন্যা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

আজ রোববার রাতে তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে বাসাতেই আছি।’

তিনি জানান, আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন।

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুরে জন্ম নেওয়া বন্যা ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।