করোনায় আক্রান্ত হলেন জেমস বন্ড অভিনেত্রী ওলগা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জেমস বন্ড খ্যাত অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো।ইউক্রেনের এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ। জ্বর হয়েছিল। তারপরই সোয়াব টেস্টে ধরা পড়ে করোনা বাসা বেঁধেছে তার শরীরে। করোনায় আক্রান্ত হওয়ার জন্য তাকে ঘরবন্দি থাকতে হবে।
রবিবার রাতে তার শরীরে করোনার সন্ধান পাওয়া যায় বলে জানান এই অভিনেত্রী।
ভক্তদের কাছে ওলগা কুরিলেঙ্কোর অনুরোধ, যদি কারও জ্বর হয়, তাহলে যেন হেলাফেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন। ২০০৮ সালের জেমস বন্ডের ‘কোয়ান্টাম অব সোলাস’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। সেখানে ক্যামেলি মন্টাসের ভূমিকায় অভিনয় করেছিলেন ওলগা।
এদিকে কদিন আগেই হলিউড অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী অভিনেত্রী রিতা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত। ওয়ার্নার ব্রাদারস প্রযোজিত গায়ক এলভিস প্রেসলির উপর একটি ছবির কাজের জন্য অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে গিয়েছিলেন সস্ত্রীক টম হ্যাংকস। সেখানে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। দিন কয়েক ধরে হ্যাংকস এবং রিটা অসুস্থ বোধ করছিলেন। জ্বরের পাশাপাশি সারা শরীরে ব্যথাও ছিল। এই পরিস্থিতিতে নিজেরা সতর্ক হয়েই করোনার পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর অভিনেতা নিজেই সার্জিক্যাল মাস্ক, গ্লাভসের ছবিসহ টুইট করেন।
-জেডসি
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







