করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি এখন বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শত শত নতুন মুখ এবং আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজের স্ত্রী বেগোনা গোমেজ।
প্রেসিডেন্ট কার্যালয় সূত্রে শনিবার এই কথা বলা হয়েছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় পেদ্রো সানশেজের স্ত্রী বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
ইউরোপে ইতালির পর স্পেনে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটির সরকার ভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা ঘোষণা করেছে।এই মহামারি ঠেকাতে স্পেনের প্রদেশগুলোর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৫ দিনের বিশেষ সতর্কবস্থার ঘোষণা দেন। এই সময়ের মধ্যে দেশের বড় বড় শহরগুলোর সব দোকান, বার এবং রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে সব ধরনের লোক সমাগম, জনসভা এবং প্যারেড বন্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র : বিজনেস ইনসাইডার
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











