করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে খোন্দকার ইব্রাহীম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ'তে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০)।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) তার ভাই মোহাম্মদ খালেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর তিনদিন আগে করোনায় আক্রান্ত হয়ে শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি হন তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে মোহাম্মদ খালেদ জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল থেকেই তার অবস্থা খুবই জটিল। যেকোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। এমন আশঙ্কার মধ্যেই তার পরিবারের কাছে থেকে বন্ডে সই নেয়া হয়েছে।
মোহাম্মদ খালেদ বলেন, উনি আসলে করোনা আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে ৫০ শতাংশ সংক্রমণ হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি একটু সুস্থবোধ করছিলেন। এরপর তিনি ১৫ লিটার অক্সিজেন নিচ্ছিলেন। তারপর তাকে কেবিনে নেয়া হয়। কিন্তু হঠাৎ করে আজ মঙ্গলবার সকালে ৪ লিটার অক্সিজেন নিচ্ছিলেন। এরপর তার প্রেসার নেমে যাওয়ায় আইসিইউতে আবার নিয়ে যাওয়া হয়। এখন তার প্রেসার বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, তার অবস্থা একটু জটিল। এবং তার বয়স ৮০ বছর হয়ে গেছে। এই বয়সে ডাক্তার তার নরমাল প্রেসার নিয়ে আসতে পারছে না। সে কারণে অন্যভাবে চেষ্টা করার জন্য তাকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আইসিইউ-তে নিয়ে যাওয়ার আগে বন্ড সই নিয়েছেন ডাক্তাররা। তাই বলা যাচ্ছে তার অবস্থা অনেকটা জটিল।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও খোন্দকার ইব্রাহীম খালেদ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও। পুঁজিবাজারে ধসের কারণ অনুসন্ধানে করা তদন্তের নেতৃত্ব দিয়েও দেশজুড়ে আলোচিত ব্যক্তি তিনি।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২











