করোনায় আটকে গেল ফারিয়া শাহরিনের বিয়ে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর সোনাগাঁও হোটেলে আংটি বদল সেরেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তথা লাক্স তারকা ফারিয়া শাহরিন। পাত্র মাহফুজ রায়ান। থাকেন ধানমন্ডিতে। চাকরি করেন একটি কুরিয়ার সার্ভিসে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়েছিল শাহরিন ও রায়ানের বাগদান।
অভিনেত্রীর পরিকল্পনা ছিল, ফের কোনো একটি অভিজাত হোটেলে অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবেন। কিন্তু সে গুড়ে বালি। করোনার দ্বিতীয় ঢেউ এসে ভেস্তে দিয়েছে শাহরিনের সব পরিকল্পনা। অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে রায়ানের সঙ্গে তার বিয়ে।
শাহরিনের সঙ্গে তার হবু স্বামী রায়ানের সম্পর্ক বহুদিনের। বাগদানের আগে দীর্ঘ চার বছর ধরে চলেছে তাদের প্রেমপর্ব। এ জুটির বাগদানের খবর প্রকাশ হলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন, শাহরিন বোধহয় গোপনে বিয়ে করে ফেলেছেন।
সম্প্রতি ফেসবুক লাইভে সেই বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এখনো মা-বাবার বাড়িতে আছি। আমাদের কেবল আংটি বদল হয়েছে। এটাকে বলে এনগেজমেন্ট। বিয়ে মানে কবুল বলা, স্বামীর বাড়িতে যাওয়া, বিশাল দায়িত্ব। অনেকে বিয়ে আর এনগেজমেন্টের পার্থক্য না বুঝেই গুজব রটাচ্ছেন।’
এদিকে ফারিয়া শাহরিন বর্তমানে রয়েছেন মালদ্বীপ আছেন। অবসর কাটাতে গেছেন সেখানে। মালদ্বীপের সমুদ্রসৈকতে ঘোরাঘুরির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এই সুন্দরী। কিন্তু লকডাউন শুরু হওয়ায় আপাতত তিনি দেশে ফিরতে পারছেন না।
মালদ্বীপে যাওয়ার আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিয়া শাহরিন। সম্প্রতি দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন তিনি। এখানে ফারিয়া অভিনীত ‘অন্তরা’ চরিত্রটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। বর্তমানে সবাই তাকে এ নামেই ডাকছে।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন ফারিয়া শাহরিন। এরপর বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। সেই থেকে তিনি নিয়মিত বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করছেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








