ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১০:২৪:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৩০৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও আট জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১৯০ জন। শনাক্ত হয়েছে আরও ৩০৫ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৭৭০ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২০৬টি ল্যাবে ১২ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে পরীক্ষার বিপরীতে একদিনে সংক্রমণের হার ২.৫১ শতাংশ হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৩৯ শতাংশ।

গত একদিনে যে আটজন মারা গেছেন তাদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী। মৃতদের মধ্যে ৩১-৪০ বছরের মধ্যে দুইজন রয়েছেন। ৪১-৫০ বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বয়সের মধ্যে একজন রয়েছেন। বাকি চারজন ষাটোর্ধ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৮ হাজার ১৯০ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩১তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়