ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৪:১৬:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

করোনায় কুমিল্লা মেডিকেলে একদিনে ৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

করোনায় কুমেক হাসপাতালে একদিনে ৮ মৃত্যু

করোনায় কুমেক হাসপাতালে একদিনে ৮ মৃত্যু

করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আটজন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী। এদের মধ্যে এক পুরুষ ও এক নারী করোনা পজেটিভ ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান।

এপ্রিল থেকে এ পর্যন্ত কুমেক হাসপালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ জন। এদের মধ্যে পজেটিভ ছিলেন ২৮ জন। বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ৩৯ ও উপসর্গ নিয়ে ৭৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৩৭ জন। এ নিয়ে এই জেলায় সর্বমোট ৩ হাজার ৬৯৯ জন করোনা আক্রান্ত হলেন।