ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৭:৩০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

করোনায় চট্টগ্রামে নতুন শনাক্ত ২ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৬ মে ২০২২ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন দুইজন শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৬১ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এতথ্য জানায়।

জানা যায়, বেসরকারি পাঁচ পরীক্ষাগারে গতকাল রোববার চট্টগ্রামের ১২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে দুইজন। তারা শহরের বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৪৫ জন। আক্রান্তদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ১০৬ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় শহর ও গ্রামে কেউ মৃত্যুবরণ করেনি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জন।