ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৮:৫১:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে।ওয়র্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭১ জন। যাদের মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন।

চীনা স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় চীনে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪০ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮০৭৩৫ জনে গিয়ে দাঁড়ালো।

এদিকে বাংলাদেশসহ বিশ্বের ১০৯টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে চীনের পরে আছে ইতালি। এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে ৩৬৬ জন মারা গেছে। এরপর রয়েছে ইরান। সেখানে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। এরপর দক্ষিণ কোরিয়ায় ৫১, যুক্তরাষ্ট্রে ২২, ফ্রান্সে ১৯, স্পেনে ১৭, জাপানে ৭, ইরাকে ৬, যুক্তরাজ্যে ৩, নেদারল্যান্ডসে ৩, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়ায় ৩, সুইজারল্যান্ডে ২, মিশরে ১, তাইওয়ানে ১, থাইল্যান্ডে ১, সান মারিনোতে ১, আর্জেন্টিনায় ১ ও ফিলিপিন্সে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডায়ামন্ড প্রিন্সেস জাহাজে ৭ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে বলে রোববার জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে কোভিড-১৯ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

এর আগে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ৩০ জানুয়ারি থেকে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রসঙ্গত, গত বছরের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে চীনের সীমানা ছাড়িয়ে এটি অন্যান্য দেশেও থাবা বিস্তার করেছে। এখনও পর্যন্ত এই রোগেও কোনও ওষুধ ও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় মারাত্ম ঝুঁকিতে রয়েছে গোটা বিশ্ব।

-জেডসি