ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:২৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় বিশ্বে ২৯০০ জনের মৃত্যু, আক্রান্ত ৮৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত হয়ে দুই হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারেরও বেশি মানুষ। গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে ‘কোভিড-১৯’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা:

চীন: দেশটির মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৮২৪ জন আক্রান্তের মধ্যে ২ হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা, যেখানে প্রাণঘাতি এ ভাইরাসটির উৎপত্তি হয়েছিল।

হংকং: আক্রান্ত ৯৪, মৃত্যু ২
ম্যাকাও: আক্রান্ত ১০
দক্ষিণ কোরিয়া: আক্রান্ত ৩,৫২৬, মৃত্যু ১৭
জাপান: আক্রান্ত ৯৪৭, মৃত্যু ১১। আক্রান্তদের মধ্যে ৭০৫ জনই প্রিন্সেস ডায়মন্ড নামের জাহাজের যাত্রী।
ইতালি: আক্রান্ত ১,১২৮, মৃত্যু ২৯
ইরান: আক্রান্ত ৫৯৩, মৃত্যু ৪৩
ফ্রান্স: আক্রান্ত ১০০, মৃত্যু ২
সিঙ্গাপুর: আক্রান্ত ৯৮
জার্মানি: আক্রান্ত ৬৬
থাইল্যান্ড: আক্রান্ত ৪২
যুক্তরাষ্ট্র: বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশটিতে ৬২ জন নাগরিক এ রোগে আক্রান্ত হয়েছেন। চীনে থাকা তাদের এক নাগরিকের মৃত্যু হয়েছে।
স্পেন: আক্রান্ত ৪৬
কুয়েত: ৪৫
তাইওয়ান: আক্রান্ত ৩৯, মৃত্যু ১
বাহরাইন: আক্রান্ত ৩৮
মালয়েশিয়া: আক্রান্ত ২৪
অস্ট্রেলিয়া: ২৩
যুক্তরাজ্য: আক্রান্ত ২৩, মৃত্যু ১
কানাডা: আক্রান্ত ২০
সংযুক্ত আরব আমিরাত: আক্রান্ত ১৯
ভিয়েতনাম: আক্রান্ত ১৬
নরওয়ে: আক্রান্ত ১৫
ইরাক: আক্রান্ত ১৩
সুইডেন: আক্রান্ত ১৩
সুইজারল্যান্ড: আক্রান্ত ১০
লেবানন: আক্রান্ত ৭
নেদারল্যান্ডস: আক্রান্ত ৭
ক্রোয়েশিয়া: আক্রান্ত ৬
ওমান: আক্রান্ত ৬
অস্ট্রিয়া: আক্রান্ত ৫
ইসরাইল: আক্রান্ত ৫
রাশিয়া: আক্রান্ত ৫
গ্রিস: আক্রান্ত ৪
মেক্সিকো: আক্রান্ত ৪
পাকিস্তান: আক্রান্ত ৪
ফিনল্যান্ড: আক্রান্ত ৩
ভারত: আক্রান্ত ৩
ফিলিপাইন্স: আক্রান্ত ৩, মৃত্যু ১
রোমানিয়া: আক্রান্ত ৩
ব্রাজিল: আক্রান্ত ২
ডেনমার্ক: আক্রান্ত ২
জর্জিয়া: আক্রান্ত ২

এছাড়াও আলজেরিয়া, আফগানিস্তান, আজারবাইজান, বেলারুস, বেলজিয়াম, কম্বোডিয়া, ইকুয়েডর, মিশর, এস্তোনিয়া, আইসল্যান্ড, লিথুয়ানিয়া, মোনাকো, নেপাল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, কাতার, শ্রীলঙ্কা, উত্তর মেসিডোনিয়া ও সান ম্যারিনোতে ১ (এক) জন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র : ইউএনবি।

-জেডসি