করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন আর নেই। ১৮ এপ্রিল (রোববার) সকাল ৯টা ৩০ মিনিটে মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন এস এম মহসীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। এর পর ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় এই অভিনেতাকে স্থানান্তর করা হয়েছিল বারডেম হাসপাতালে।
তার মৃত্যুতে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘তিনি আনুমানিক সকাল ৯ টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মরহুমের পরিবার ইচ্ছা পোষণ করেছেন, তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করার। কিন্তু যেহেতু তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তাই তাকে গার্ড অব ওনার দিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা প্রয়োজন। সেই বিষয়ে কথাবার্তা চলছে।’
উল্লেখ্য, এস এম মহসীন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগের অনুষদের সদস্য। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রয়াত অভিনেতা।
আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এস এম মহসীন। ‘পদক্ষেপ’ শিরোনামে নাটকের মধ্য দিয়ে রেডিও নাটকে তার আত্মপ্রকাশ। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী