করোনায় মারা গেলেন আবৃত্তিশিল্পী ফারজানা দিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক ও আবৃত্তিশিল্পী ফারজানা ইসলাম দিনা। রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ।
এর আগে করোনা পজিটিভ হওয়ার পর ৯ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে দিনার স্বামী, আবৃত্তিশিল্পী শহিদুল ইসলাম নাজুও চিকিৎসাধীন ছিলেন।
পরে নাজু সুস্থ হয়ে উঠলেও দিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ওই দিনই অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়।
রবিবার রাতে চিকিৎসক ভেন্টিলেশন সাপোর্ট খুলে নিয়ে ফারজানা দিনাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফারজানা দিনাকে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি।
আবৃত্তিশিল্পী রানা আহমেদ জানিয়েছেন, ‘পারিবারিকভাবে আলোচনা করে দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




