ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৫২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

করোনায় মারা গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৬টার দিকে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মিতা হকের জামাতা অভিনেতা মোস্তাফিজ শাহীন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, মিতা হক সকাল সোয়া ৬টায় চলে গেলেন। সবাই ভালোবাসা আর প্রার্থনায় রাখবেন।

শাহীন জানান, কেরানীগঞ্জের পৈত্রিক বাড়িতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মুস্তাফিজ শাহীন বলেন, ‘মিতা হক গত ৫ বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি কোভিড আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। যেহেতু তিনি ডায়ালাইসিস রোগী এবং কভিড আক্রান্ত, তাই তাকে গত ৩১ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।’

মিতা হক ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। একমাত্র মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীতশিল্পী।

মিতা হক এ পর্যন্ত ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে।

তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

-জেডসি