ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৯:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯০২, আক্রান্ত ৩৯ হাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

চীনে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৯০২ জন। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৮০০ জন। হুবেই-এর স্বাস্থ্য কমিশনের প্রতিদিনের আপডেটে নতুন ২ হাজার ৬১৮ জন রোগী সনাক্ত করা গেছে।

মধ্যাঞ্চলীয় প্রদেশটিতে গত ডিসেম্বর মাসে এ ভাইরাস ছড়ায়। খবর এএফপি’র।চীনের মূল ভূখন্ডের বাইরে, শুধুমাত্র ফিলিপাইনে এক চীনের নাগরিক এবং হংকং-এ ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

করোনায় মৃতের সংখ্যা ২০০২-২০০৩ সালে অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স) ভাইরাসে মৃতের সংখ্যাকে অতিক্রম করেছে। সার্স ভাইরাসে সে সময় ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, বাংলাদেশ সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বেশ কিছূ উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে বিদেশ ফেরতদের স্ক্রিনিং অন্যতম। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে ফেরত আসা ৭৪৯১১ জনের করোনা ভাইরাস স্ক্রিনিং করা হয়েছে। এদের মধ্যে ২৪ ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে ১৬০২৩ জনের।

দেশের তিনটি ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট) ২৪ ঘন্টায় স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ৯১৩২ জন।

অন্যদিকে, ২টি সমুদ্রবন্দরে ( চট্টগ্রাম সমুদ্রবন্দর, চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর, বাগেরহাট) ২৪ ঘন্টায় স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ১০৮ জনের। অনান্য স্থলবন্দর গুলোতে ২৪ ঘন্টায় স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ৬৮৯১ জন।দেশে এখন পর্যন্ত কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলে আইইডিসিআর জানিয়েছে।